সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে রাতের আধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, দুইটি বোমা উদ্ধার

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম
যশোরে রাতের আধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, বোমা উদ্ধার

যশোরে পূর্ব বিরোধের জেরে একটি বসতবাড়ি ও দোকানপাটে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে । এ সময় ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া ক্লাবমোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় মাসুম নামের এক ব্যক্তি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে গেলে পূর্ব বিরোধের জেরে একই এলাকার রিফাত ও ইউনুস আলীসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জন সেখানে এসে একই গ্রামের আবু বক্করের চার ছেলের বসতবাড়িতে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাড়ির দরজা-জানালা, বিদ্যুতের মিটার, প্লাস্টিকের চেয়ার এবং একটি দোকান ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বাড়ির পূর্ব পাশে পড়ে থাকা অবস্থায় দুইটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) কাজী বাবুল বলেন, খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। কারা এ ঘটনার সাথে জড়িত বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X