সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাশিয়ার ভিসা জালিয়াতি: ট্রাভেল এজেন্সির ৪ কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত

রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার নামে টাকা আত্মসাৎ এবং পাসপোর্ট আটকে রেখে ব্ল্যাকমেইল করার অভিযোগে একটি ট্রাভেল এজেন্সির চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১১ মার্চ) যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের হাসানুজ্জামান। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, ঢাকার বারিধারা এলাকার ‘যমুনা ভিসা এক্সপ্রেস’-এর ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান (৩৮), পরিচালক মোহাম্মদ রাহানুল আলম (৩০), ম্যানেজার ইউসুফ আলী (৩৫) এবং এজেন্ট সুমন খান (২৮)।

মামলাসূত্রে জানা গেছে, বাদী হাসানুজ্জামান দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে তিনি রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞাপনের সূত্র ধরে ঢাকার বারিধারায় অবস্থিত ‘যমুনা ভিসা এক্সপ্রেস’ নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার পরিচয় হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাকে রাশিয়ার দুই বছরের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার আশ্বাস দেন এবং এর বিনিময়ে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। চুক্তি অনুযায়ী গত ১৯ ডিসেম্বর বাদী কুরিয়ারের মাধ্যমে তার পাসপোর্ট পাঠান এবং ২৩ ডিসেম্বর প্রতিষ্ঠানের ঢাকা কার্যালয়ে গিয়ে নগদ ১ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন। আসামিরা চলতি বছরের ১৫ জানুয়ারি ভিসা সম্পন্ন করে পাসপোর্ট ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সময় পার হয়ে গেলেও তারা ভিসা দেননি এবং পাসপোর্ট ফেরত দিতেও অস্বীকৃতি জানান। উল্টো পাসপোর্ট ফেরত পেতে হলে আরও ১ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। বাধ্য হয়ে তিনি মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X