সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাহমুদার বিরুদ্ধে আরও কোটি টাকা আত্মসাতের মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম
প্রতীকী ছবি

যশোরে এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ টাকা ও ব্যাংকের সই করা ব্ল্যাঙ্ক চেক আত্মসাতের অভিযোগে মাহমুদা জামানের বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা হয়েছে। বুধবার যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী তানজিনা রহমান (৩০)। আসামি মাহমুদা জামান ওরফে মাহমুদা (৪০) যশোর সদর উপজেলার বসুন্দিয়া সাদুল্লাপুর গ্রামের মনসুর আলীর মেয়ে।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি মাহমুদা জামান নিজেকে ব্যাংক কর্মকর্তা, এনজিওর উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে তানজিনা রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। তিনি তানজিনাকে একটি এনজিও থেকে ৫০ লাখ টাকা ঋণ করিয়ে দেওয়ার আশ্বাস দেন। এর বিনিময়ে খরচ বাবদ তানজিনার কাছ থেকে গত ২৮ জুন নগদ ৭ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চারটি সই করা ব্ল্যাঙ্ক চেক গ্রহণ করেন। নির্ধারিত দুই মাস পার হলেও ঋণের ব্যবস্থা না করে আসামি নানা টালবাহানা শুরু করেন।

ভুক্তভোগী তার টাকা ও চেক ফেরত চাইলে আসামি উল্টো হুমকি দেন যে, ওই ব্ল্যাঙ্ক চেকগুলো ব্যবহার করে তিনি ভুক্তভোগীর বিরুদ্ধে বড় অঙ্কের টাকার মামলা করবেন। পরবর্তীতে আসামি একটি চেকে মোটা অঙ্কের টাকা বসিয়ে ঢাকার আদালতে তানজিনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X