সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ভাতা আত্মসাৎ ও মাকে মারধরের অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম
প্রতীকী ছবি

যশোরে মুক্তিযোদ্ধা ভাতার টাকা আত্মসাৎ, বৃদ্ধা মাকে সেহরির সময় ঘর থেকে টেনে-হিঁচড়ে বাইরে এনে চড়, লাথি, থাপ্পড় মেরে মারধর এবং নগদ টাকা চুরির অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক অসহায় মা। বুধবার (১১ মার্চ) যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিচারক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। মামলার বাদী যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আলী হোসেনের স্ত্রী রিজিয়া বেগম। আসামি তার ছেলে মোস্তফা কামাল শিফা (৫১)।

মামলা সূত্রে জানা যায়, আসামি শিফা দীর্ঘদিন ধরে জুয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর পর রিজিয়া বেগম তার মাসিক ভাতা ও পেনশন উত্তোলনের দায়িত্ব ছেলের হাতে অর্পণ করেন। কিন্তু বিশ্বাসভঙ্গ করে ছেলে সেই ভাতার টাকা মাকে না দিয়ে নিজেই আত্মসাৎ করে আসছিলেন। গত ৫ মার্চ ভুক্তভোগী মা তার চিকিৎসার জন্য ছেলের কাছে পেনশনের টাকা ও ডেবিট কার্ড চাইলে আসামি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর শিফা তার তৃতীয় স্ত্রী ও পুত্রের প্ররোচনায় নিজ মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেদম মারধর করে জখম করেন। পরবর্তীতে গত ৬ মার্চ দিবাগত রাত ৩টার দিকে আসামি শিফা পুনরায় জোরপূর্বক মায়ের ঘরে ঢুকে বিছানার নিচে রাখা নগদ ৫ হাজার টাকা চুরি করেন। মা বাধা দিতে গেলে তাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বারান্দা ও উঠানে ফেলে লাথি ও কিল-ঘুষি মেরে জখম করা হয়। মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ও অন্যান্য আত্মীয়রা এসে তাকে উদ্ধার করেন। এ সময় আসামি ধারালো রামদা উঁচিয়ে মাকে হত্যার হুমকি দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X