সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারককে অপসরণ চেয়ে এবার স্মারক লিপি প্রদান

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম
আদালত বর্জনের সিদ্ধান্তে জেলা প্রশাসকের কাছে আইনজীবী সমিতির স্মারকলিপি। ছবি: গ্রামের কাগজ

যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজসহ দুই বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও আইনসচিবের হস্তক্ষেপ কামনা করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বাসু দেব, যুগ্ম সম্পাদক নুরে আলম পান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সিনিয়র আইনজীবী আরএম মইনুল হক খান ময়না বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ ও বিচারক রাশেদুল ইসলামের আদালত তারা বর্জন করে আসছেন। কিন্তু বিষয়টি নিয়ে যশোরের বিচার বিভাগ থেকে এখনো কোনো প্রতিকার পাননি তারা। এতে বিচারকার্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ওই দুই বিচারককে অপসারণ করে অন্য বিচারক নিয়োগ দেওয়া হলে আইনজীবীরা আবার আদালতে ফিরে যাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আমিনুর রহমান, সাইফুল ইসলাম, ওজিয়ার রহমান, বোরহান উদ্দিন জাকির, আলহাজ আনিছুর রহমান মুকুলসহ অন্যান্য আইনজীবী।

এ বিষয়ে বুধবার সন্ধ্যায় যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, তিনি, সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর এবং সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে তারা আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন এবং আইনজীবীদের সমস্যার বিষয়টি তুলে ধরেছেন। তিনি আশা প্রকাশ করেন, রোববারের মধ্যেই সমস্যার সমাধান হতে পারে।

উল্লেখ্য, গত পহেলা মার্চ ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের এজলাসে বিচারকের সাথে আইনজীবীদের মতবিরোধ তৈরী হয়। এদিন আদালত মুলতবি ঘোষনা করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। কিন্তু আইনজীবীরা দাবি করেন, এরপর আরও খারাপ আচরণ শুরু করেন আইরিন পারভীন। এর জেরে জরুরী সভা ডেকে তারা দুই বিচারকের তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X