সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের চিহ্নিত প্রতারক জনি কারাগারে

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম

যশোরের চিহ্নিত প্রতারক, সুদেকারবারি ও মামলাবাজ রফিকুল ইসলাম জনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রফিকুল ইসলাম জনি যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মো. আবু সাঈদ হাসানের ছেলে। তার সহযোগী জাহানারা বেগম পিয়ালী যশোর সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। তিনি এখনো লাপাত্তা। অভিযোগ রয়েছে, পিয়ালী বকচর কবরস্থান রোড এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন নারীদের প্রতারণার জালে জড়িয়ে সর্বস্বান্ত করেছেন। শুধু তাই নয়, পিয়ালী জনিকে তার স্বামী হিসেবে পরিচয় দিতেন এবং ওই বাড়িতে জনির নিয়মিত যাতায়াত ছিল। এর আগে জনি সদর উপজেলার শানতলা এবং পরে বকচর জোড়া মন্দির এলাকায় চাকরি ও ঋণের প্রলোভন দেখিয়ে প্রায় ৯০ জন নারীর কাছ থেকে ১০ লাখের বেশি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেন। এর মধ্যে এক নারী শ্রমিকের সরলতার সুযোগ নিয়ে ৫ লাখ টাকা এবং একটি ব্যাংকের স্বাক্ষরযুক্ত ব্ল্যাঙ্ক চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে জনির বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় মঙ্গলবার জনি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, জনির মালিকানাধীন ‘গ্রুপ আর এল কোং’ নামের একটি চানাচুর কারখানা রয়েছে। ভুক্তভোগী মামলার বাদী মুড়লী এলাকার রেশমা সুলতানা (৩৫) ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সূত্রে জনি তার সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর ব্যবসার কথা বলে এক মাসের জন্য রেশমার কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেন জনি। প্রমাণ হিসেবে তিনি নিজের প্রতিষ্ঠানের প্যাডে একটি অঙ্গীকারনামাও লিখে দেন। পরবর্তীতে রেশমাকে স্বাবলম্বী করার কথা বলে স্বল্প সুদে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। ঋণের শর্ত হিসেবে গত বছরের ২২ সেপ্টেম্বর রেশমার কাছ থেকে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, যশোর শাখার একটি স্বাক্ষরযুক্ত ব্ল্যাঙ্ক চেক নেন তিনি।

পরে টাকা পরিশোধের সময় হলে রেশমা তার পাওনা টাকা ও চেক ফেরত চান। কিন্তু জনি তালবাহানা শুরু করেন। একপর্যায়ে তিনি উল্টো হুমকি দিয়ে বলেন, টাকা ফেরত চাইলে ওই ব্ল্যাঙ্ক চেক ব্যবহার করে রেশমাকে আইনি জটিলতায় ফেলে মোটা অঙ্কের টাকা আদায় করবেন। কোনো উপায় না দেখে রেশমা সুলতানা গত বছরের ১৩ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলার পর থেকে জনি পলাতক ছিলেন। মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, জনির কাছে অসংখ্য নারী টাকা পান। স্বল্প সুদে এনজিও ঋণের প্রলোভন দেখিয়ে ছয় হতদরিদ্র নারীর কাছ থেকে ফাঁকা চেক নিয়ে তাদের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই প্রতারণার সঙ্গে তার অন্যতম সহযোগী হিসেবে জাহানারা বেগম পিয়ালীর নামও উঠে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X