সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শার্শা সীমান্তে অর্ধ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক 

নাজিম উদ্দীন জনি, বাগআঁচড়া (শার্শা)
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম
প্রতীকী ছবি

যশোরের শার্শা সীমান্ত এলাকাকা থেকে প্রায় অর্ধ লাখ টাকার জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা। সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।

এর আগে রোববার রাতে উপজেলার কায়বা সীমান্তের রুদ্রপুর গ্রাম থেকে এ জালনোটসহ তাকে আটক করা হয়। আটক হাসানুজ্জামান উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের জানিক গাজীর ছোট ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ২১ বিজিবি এর অধীনস্থ কায়বা বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন ওই হাসানুজ্জামানকে আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ৫০০ টাকার ৮৬টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪৩ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় জাল নোট, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ও আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X