সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন বিষয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মণিরামপুর (যশোর):
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম
মনিরামপুরে সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত। ছবি: প্রতিনিধি

‘সাম্য ও সমবায় দেশ গড়বে সমবায়’—এই স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে সফল নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) উপজেলার পাঁচাকড়ি এলাকায় ভিলেজ সুপার মার্কেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক, আইআরএম এবং জাগরনী চক্র ফাউন্ডেশন-এর পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়।সমিতির সভাপতি প্রভাতী মন্ডল-এর সভাপতিত্বে এবং তাহেরা ইসলাম মনিরা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মনিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাস, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার রিজেনারেটিভ এগ্রিকালচার ম্যানেজার ড. নাজমুন নাহার, আইডব্লিউআরএম ম্যানেজার মোস্তফা নুরুল ইসলাম এবং সমাজসেবক মো. আব্দুল আলীম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অসীম কুমার কর্মকার, নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুল হালিম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম ফেরদৌস, উত্তরণ-এর প্রকল্প ব্যবস্থাপক মো. ইকবাল হোসাইন এবং জাগরনী চক্র ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. রুবেল আলীসহ সমবায়ের সদস্যরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, সমবায় ব্যবস্থা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা সমবায়ের মাধ্যমে সংগঠিত হলে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ আরও সহজ ও লাভজনক হয়। তিনি নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণে সমবায়ের উদ্যোগকে সাধুবাদ জানান।বিশেষ অতিথি জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক ব্যবস্থাপনা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সমবায় প্রতিষ্ঠান টেকসই উন্নয়নের মডেলে পরিণত হতে পারে।উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাস বলেন, কৃষক-ভিত্তিক সমবায় গড়ে উঠলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হয়।সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রতিনিধি ড. নাজমুন নাহার বলেন, টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সঙ্গে যুক্ত করা জরুরি। সমবায়ভিত্তিক উদ্যোগ এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সভাপতির বক্তব্যে প্রভাতী মন্ডল বলেন, সমবায়ের সদস্যদের ঐক্য, স্বচ্ছতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি ভবিষ্যতে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণে সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।সভা শেষে সমবায়ের বিগত বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X