সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

অপরাধীদের বিরুদ্ধে সামাজিক  প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

কাগজ সংবাদ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম
ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে জনউদ্যোগ যশোরে মানববন্ধন

ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে জনউদ্যোগ যশোরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় যশোর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধন থেকে সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষণ, হত্যা ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং রাস্তাঘাটে, কর্মক্ষেত্র নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।

বক্তারা আরও বলেন, আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হলেও ধর্ষণ-নির্যাতন কমছে না। কারণ বিচারের বাণী এখনও নিভৃতে কাঁদছে। তাই আইনের শাসন নিশ্চিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। পাশাপাশি ধর্ষক, নিপীড়কদের সামাজিকভাবে বয়কট করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে সমাজ থেকে অপরাধ কমিয়ে আনা সম্ভব। এজন্য বক্তারা অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জনউদ্যোগ যশোরে আহবায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রিমিক নেতা মাহবুবুর রহমান মজনু, রাজনৈতিক ব্যাক্তিত্ব হাসিনুর রহমান, যশোর জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. আবুল হোসেন, সুরধুণীর সভাপতি হারুর-অর রশীদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, মহিলা পরিষদের যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, জনউদ্যোগের যুগ্ম আহবায়ক অধ্যাপক সুরাইয়া শরীফ, নারী ফোরামের আহবায়ক নারীনেত্রী অ্যাড. সৈয়দা মাসুমা বেগম, মহিলা

পরিষদের আইন বিষয়ক বিষয়ক সম্পাদক ও জনউদ্যোগ সদস্য নারী নেত্রী অ্যাড. কামরুন নাহার কনা, প্রাইডের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, ছাত্রনেতা ও চিত্রশিল্পী রাশেদ খান, শিক্ষার্থী রুবিনা খাতুন প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X