সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের রেল স্টেশনের সামনে ভোর রাতে যুবককে ছুরিকাঘাত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম
যশোরের রেল স্টেশনের সামনে ভোর রাতে যুবককে ছুরিকাঘাত, যশোর জেনারেল হাসপাতালে ভর্তি

আজ ভোররাতে যশোর রেলস্টেশনের সামনে নাহিদ পাটোয়ারী (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করেছে স্থানীয় চিহ্নিত দুর্বৃত্তরা। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাহিদ চাচড়া রেলগেট পশ্চিমপাড়া এলাকার হোসেন পাটোয়ারীর ছেলে।

পারিবারিক সূত্র থেকে তথ্য মিলেছে, আজ রোববার (০৮ মার্চ) ভোরে নাহিদ সেহরির জন্য স্টেশনের একটি হোটেলে যাচ্ছিল। পথিমধ্যে এলাকার আলোচিত দূর্বৃত্ত রকি সহ কয়েকজন নাহিদের উপর হামলা চালায়। রকি ছুরিকাঘাত করে। আরো কয়েকজন তাকে ধরে রাখে। হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয় বলে পরিবার সূত্রের দাবি। তার চিৎকার লোকজন ছুটে আসলে তাকে ফেলে পালিয়ে যায় রকি চক্র। ভোর রাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নাহিদের মা জোহরা বেগম জানিয়েছেন, রকির সাথে তার ছেলে নাহিদের শত্রুতা চলে আসছিল। ভোর রাতে নাহিদকে একা পেয়ে রকি চক্র হামলা চালায়। এ ব্যাপারে থানায় মামলার প্রতি চলছে। তিনি দ্রুত রকি চক্রকে আটকের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে তিনি থানা পুলিশ ডিবি পুলিশ এবং র‍্যাবের দৃষ্টি আকর্ষণ করেছেন।

যদি স্থানীয় একটি সূত্র জানিয়েছে রকির সাথে নাহিদের অনৈতিক ব্যবসা সংক্রান্ত লেনদেন ছিল। ব্যবসায়িক ও আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বে ছুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X