সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হোক নারী দিবসের অঙ্গীকার : মসলেহ উদ্দিন এমপি

ঝিকরগাছা থেকে রফিকুল ইসলাম
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম
আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন ডা: মসলেহ উদ্দিন ফরিদ

চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য ডা: মসলেহ উদ্দিন ফরিদ আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার হোক নারী দিবসের অঙ্গীকার। তিনি বলেন, নারীরসম্মান,মর্যাদা,নিরাপত্তা,সুরক্ষা ও অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হতে হবে।

তিনি আরো বলেন,কবির ভাষায় আমাদেরকে মনে রাখতে হবে -'এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি-যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর'।

নারীর অধিকার আদায়ে নারীকেই সচেতন হতে হবে, তাদেরকেই এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত,সাম্যের বাংলাদেশ,সুখী-সমৃদ্ধ সম্প্রীতির,স্বনির্ভর ও আত্মমর্যাদার বাংলাদেশ গড়তে চাই।

রবিবার (০৮মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমপি সহধর্মিনী বিশিষ্ট শিক্ষাবিদ শারমিন ফরিদ।

ছাত্র প্রতিনিধি আখি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসি তদন্ত মো: আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনীতা মল্লিক,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,সাংবাদিক প্রতিনিধি কেএম ইদ্রিস আলী,শিক্ষক প্রতিনিধি ইলিয়াস উদ্দিন,ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান,পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা রেশমা খাতুন ও রাবেয়া খাতুন, অদম্য নারী শারমিন জাহান ও তার মা, মেঘনা ইমদাদ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব,এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X