সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ডিবির অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম
যশোরে পৃথক দুটি অভিযানে দুই দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ছবি: গ্রামের কাগজ

যশোরে পৃথক দুটি অভিযানে দুই দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার গভীর রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকা ও চাঁচড়া মধ্যপাড়া থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজীবর শেখের ছেলে অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজ (২৫) এবং চাঁচড়া মোল্লাপাড়া বাঁশতলা এলাকার ইনসান মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেল (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোল্ডেন ফিরোজের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্তসহ অর্ধডজন মামলা রয়েছে। অপরদিকে রকিবুল ইসলাম রুবেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদক ব্যবসাসহ অন্তত ৩০টি মামলা রয়েছে।

যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, রকিবুল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে একাধিক মামলার আসামি হয়ে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, তিনি চাঁচড়া মধ্যপাড়ার একটি বাড়িতে অবস্থান করছেন এবং সেখান থেকেই মাদক ব্যবসা পরিচালনা করছেন। পরে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে সাত বোতল ভারতীয় নিষিদ্ধ ‘উইন কোরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।

এদিকে পৃথক অভিযানে বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে গোল্ডেন ফিরোজকে আটক করা হয়। পুলিশ জানায়, তিনি একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

ডিবির ওসি মোহাম্মদ আলী আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X