সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হবে: এমপি ফরিদ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১০:০৭ পিএম
ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা হবে ঘোষণা এমপি ডা. মসলেহ উদ্দীন ফরিদের।  ছবি: প্রতিনিধি

ঝিকরগাছা উপজেলার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ডা. মসলেহ উদ্দীন ফরিদ। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি ঝিকরগাছাকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। উন্নয়ন খাতে সরকারি বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে ঝিকরগাছা পৌর জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতারপূর্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদের সভাপতিত্বে ডায়মন্ড প্লাজা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মনিরুজ্জামান সুমন।

ডা. মসলেহ উদ্দীন ফরিদ বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা দেয়। তিনি দৃঢ়ভাবে বলেন, ব্যক্তিগতভাবে তার কোনো অর্থের প্রয়োজন নেই। তার নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক সুবিধা নিতে চায় বা কারও ওপর প্রভাব খাটানোর চেষ্টা করে, তবে সেটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য হিসেবে যে সম্মানী ভাতা তিনি পাবেন, তার সমপরিমাণ অর্থ ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার মানুষের চিকিৎসাসেবার কল্যাণে দুইটি হাসপাতালের তহবিলে অনুদান হিসেবে প্রদান করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, জেলা জামায়াতের সূরা সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ এবং অর্থবিষয়ক সম্পাদক মাস্টার আব্দুর রকিম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসলাম খান, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জামায়াত নেতা মাওলানা লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, অ্যাডভোকেট হাবিব কায়সার, পৌর অর্থ সম্পাদক আশিকুর রহমান পলাশ, আব্দুল কাদের, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, পৌর তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, পৌর যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর রুকন মো. ইউসুফ, হাবিবুর রহমান হাবীব, শিমুল হোসেন, সোহেল রানা, মুহাইমিনুল ইসলাম ও মাওলানা শরিফুল ইসলামসহ অনেকে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X