সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছায় খাদ্যবান্ধব কমিটির সভা,লটারিতে ডিলার নিয়োগ চূড়ান্ত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম
ঝিকরগাছায় খাদ্যবান্ধব কমিটির সভায় বিরোধ নিষ্পত্তির পর লটারির মাধ্যমে একজন ডিলার চূড়ান্ত করা হয়েছে। ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলায় খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতা ও বিরোধ নিষ্পত্তি করে লটারির মাধ্যমে একজন ডিলার চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি রনী খাতুন।

সভায় উপজেলা খাদ্য কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ফাতেমা বেগম, খাদ্য পরিদর্শক মিতা রানী পাল, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ওসিএলএসডি আল আমিন বিশ্বাসসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্যবান্ধব ডিলার নিয়োগ নিয়ে প্রার্থী আমিনুর রহমান ও মুন্নার মধ্যে বিরোধ দেখা দেওয়ায় বিষয়টি নিষ্পত্তির জন্য লটারির আয়োজন করা হয়। লটারিতে আমিনুর রহমান বিজয়ী হয়ে ডিলার হিসেবে চূড়ান্ত হন।

লটারি অনুষ্ঠানে খাদ্যবান্ধব কমিটির সদস্য ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা বিএনপির মনোনীত প্রতিনিধি শাহিন আলম বিপ্লব ও আরমান হোসেন কাকন এবং জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম ও রাসেল হোসেন উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X