সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
যশোরে চালডালের সংবাদ সম্মেলন 

কর্মী-ম্যানেজমেন্টের মধ্যে সমস্যা নিরসন : যশোরে পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চালডালের সিইও মাহাবুব এমএম মুনতাসিন

যশোরের ই-কমার্স খাতে গত কয়েকদিন ধরে চলমান ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংক্রান্ত সংকটের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। কর্মী ও ম্যানেজমেন্টের মধ্যে ফলপ্রসূ সমঝোতার পর আজ ৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। সম্মেলনে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানান, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যশোরে পুনরায় স্বাভাবিক সেবা কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চালডালের সিওও মাহাবুব এমএম মুনতাসিন এবং কোম্পানির হেড অব মার্কেটিং লুসবুন উদিতি। লিখিত বক্তব্যে সিইও মাহাবুব এমএম মুনতাসিন বলেন, "যশোর আমাদের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। গত কয়েকদিন ধরে বেতন ও অভ্যন্তরীণ কিছু দাবি-দাওয়া নিয়ে কর্মীদের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল, আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে তা নিরসন করেছি। কর্মীদের প্রতিটি যৌক্তিক দাবি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করেছি এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছেছি।

তিনি আরও উল্লেখ করেন যে, ফান্ডিংসহ কিছু জটিলতার কারণে বেতন প্রদানে সাময়িক বিলম্ব হয়েছিল। বর্তমানে বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরেছেন। আন্দোলনের কারণে কোনো কর্মীর বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও তিনি নিশ্চয়তা দেন।

সংবাদ সম্মেলনে হেড অব মার্কেটিং লুসবুব উদিতি বলেন, "যশোরের সাধারণ মানুষের ভালোবাসায় চালডাল আজ এই পর্যায়ে পৌঁছেছে। সাময়িক এই সংকটের কারণে আমাদের ডেলিভারি সেবা কিছুটা বিঘ্নিত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা আশ্বস্ত করছি, এখন থেকে গ্রাহকরা আগের চেয়েও দ্রুত এবং উন্নত মানের সেবা পাবেন।" তিনি আরও জানান, সমঝোতার অংশ হিসেবে যশোরের ওয়্যারহাউসগুলোতে কাজের পরিবেশ উন্নয়ন এবং কর্মীদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় মিডিয়া ও সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের মাধ্যমে সংকট সমাধানে সহযোগিতার কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বকেয়া বেতনের সময়সীমা এবং ভবিষ্যতে এমন সংকটের পুনরাবৃত্তি রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। উত্তরে সিইও জানান, একটি শক্তিশালী টিম এই সমস্যা উত্তোরণে কাজ করছে। ‍খুব তাড়াতাড়িই এ সমস্যা দূর হবে।

এ সময় উপস্থিত ছিলেন চালডালের যুগ্ম পরিচালক শাহাদত হোসেন, আজিজুর রহমান জিকো, আন্দোলকারীদের মধ্যে বক্তব্য দেন ফেরদৌস আজমীর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X