সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদাদাবি ও সাইবার সুরক্ষা আইনে ‘যশোর বার্তা’র সম্পাদক পরিচয়দানকারী সুমনের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি-সংগৃহীত

চাঁদাদাবি ও সাইবার সুরক্ষা আইনে ‘যশোর বার্তা’র সম্পাদক পরিচয়দানকারী সুমন হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের আব্দুল হকের ছেলে এবং দৈনিক লোকসমাজ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি কামাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। আসামি সুমন হোসেন বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়েছে, সুমন হোসেন নিজেকে ‘যশোর বার্তা’র সম্পাদক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। বেনাপোল বন্দর এলাকার বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে সাংবাদিক কামাল হোসেন তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি সুমন হোসেন তার হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নিজেকে ‘যশোর বার্তা’র সম্পাদক পরিচয় দিয়ে কামাল হোসেনের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

এছাড়া, গত ২৪ ফেব্রুয়ারি কামাল হোসেন যশোর শহরের পুরাতন কসবা কদমতলার নিজ বাসায় অবস্থানকালে মোবাইল ফোনে দেখতে পান, তার বিরুদ্ধে দুদকে অভিযোগের কথা উল্লেখ করে একটি অনিবন্ধিত অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। পরদিন একই সংবাদ ‘যশোর বার্তা’ পত্রিকায়ও প্রকাশিত হয়।

বাদীর দাবি, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে তার মানহানি এবং চাঁদাদাবির উদ্দেশ্যে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় তিনি চাঁদাদাবি ও সাইবার সুরক্ষা আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X