সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের চিহ্নিত নারী মাদক কারবারী শিলি বেগম আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম
ছবি : সংগৃহীত

যশোরের চিহ্নিত নারী মাদক বিক্রেতা ১৭ মামলার আসামি শিলি বেগমকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাদক বিক্রির সময় চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শিলি বেগম ওই এলাকার সোহরাব হোসেন ওরফে ছোটর স্ত্রী। ডিবি পুলিশের উপপরিদর্শক বাবলা দাস বলেছেন, শিলি বেগম একজন কুখ্যাত মাদক বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে গোপনে ওই এলাকায় মাদক বিক্রি করে থাকে। ইয়াবার ডিলার হিসেবেও তার পরিচিতি আছে। বুধবার বেলা সাড়ে বারোটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে তার এলাকায় অভিযান চালানো হয়। রায়পাড়া কয়লা পট্টির আব্দুল খালেকের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় নারী ডিবি পুলিশ সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে ৭৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে কোতোয়ালি থানায়। তিনি আরো বলেছেন, এর আগে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৭ টি মামলা ছিল। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X