সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এক কোটি টাকা চাঁদা দাবি, তিন দিনেও উদ্ধার নন জাহাঙ্গীর, জীবিত ফেরাতে স্ত্রীর আকুতি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি : গ্রামের কাগজ

যশোরে এক কোটি টাকা চাঁদার দাবিতে অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে তিন দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। স্বামীকে জীবিত ফিরে পেতে সংবাদ সম্মেলনে আকুতি জানিয়েছেন তার স্ত্রী রেশমা খাতুন।বুধবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব যশোর-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাহাঙ্গীর আলমই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত তিন দিন ধরে তিনি তিন মেয়েকে নিয়ে চরম অনিশ্চয়তা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।

রেশমা খাতুনের দাবি, তার স্বামীর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। কেউ তাকে অপহরণ করবে বা হত্যা করার হুমকি দেবে—এটা আমি বিশ্বাস করতে পারি না। তিনি সৎভাবে ব্যবসা করে জীবন যাপন করতেন, বলেন তিনি।

জানা যায়, শংকরপুর হাসপাতালের সামনে জাহাঙ্গীর আলমের ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি প্রতিষ্ঠান রয়েছে। গত ২ মার্চ রাত ৯টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ধর্মতলা সুজলপুর এলাকার বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। রাত ১০টার দিকে অপহরণকারীরা জাহাঙ্গীরের মোবাইল ফোন থেকে প্রথমে তার মা জাহানারা খাতুনকে ফোন দেয়। পরে রেশমা খাতুনের কাছেও কল করে জানায়—জাহাঙ্গীরকে জীবিত ফেরত পেতে হলে এক কোটি টাকা দিতে হবে। এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে বিষয়টি কোতোয়ালি থানা-এ জানানো হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রেশমা বলেন, পুলিশ বলছে চেষ্টা করছে, কিন্তু এখনো তাকে উদ্ধার করতে পারেনি। তিন দিন পার হয়ে গেছে, আমরা কোনো খবর পাইনি। তিনি স্বামীকে জীবিত উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলমের মা জাহানারা খাতুন, ছোট বোন সেলিনা খাতুন, মেয়ে হৃদা ও রুপু এবং ভগ্নিপতি নুরুজ্জামান মিয়া।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আশা করছি দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X