মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাঘারপাড়ার এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বাদশা হোসেন । ছবি : গ্রামের কাগজ

যশোরের বাঘারপাড়া উপজেলার বিএনপি’র সহ-সভাপতি গোলাম সরোয়ারের বিরুদ্ধে সম্পত্তি দখল, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার। বুধবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদশা হোসেন।

লিখিত বক্তব্যে বাদশা হোসেন বলেন, ২০১৭ সালে এক দুর্ঘটনায় তার বাবা রুস্তম আলী ও বড় ভাই সোহাগের মৃত্যু হয়। এরপর পাঁচ ভাই ও দুই বোন তাদের মাকে নিয়ে পৈতৃক বসতভিটায় বসবাস করে আসছেন। তবে বাবার মৃত্যুর পর মেজো ভাই শিহাব হোসেন, মামা গোলাম সরোয়ার হোসেনের প্ররোচনায় পৈতৃক সম্পত্তির একক মালিকানা দাবি করতে শুরু করেন। জমির ন্যায্য অংশ চাইলে তাদের ওপর শারীরিক হামলা ও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, তাদের ভাই সুজন হুসাইন ২০১২ সাল থেকে দুবাই প্রবাসী। তার কষ্টার্জিত প্রায় ৪০ লাখ টাকা নানা কৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া ২০২৩ সালে মামা-ভাগ্নের সম্পর্কের কথা বলে তিন লাখ টাকা নিয়ে একটি জমি বন্ধক রাখা হলেও গত ৫ আগস্টের পর সেই জমি জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে এবং বন্ধকের বিষয়টি অস্বীকার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বাদশা হোসেন অভিযোগ করেন, শিহাব হোসেন অন্য ভাই-বোনদের অনুমতি ছাড়াই প্রায় এক বিঘা জমি একটি ইটভাটায় বন্ধক দিয়ে প্রাপ্ত অর্থ আত্মসাৎ করছেন। এ কাজে গোলাম সরোয়ার হোসেন প্রত্যক্ষভাবে জড়িত বলে উল্লেখ করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গোলাম সরোয়ার তার নিজ ভাই আসলাম মোল্যার সাথেও প্রতারণা করেছেন। বালি উত্তোলনের কথা বলে জমিতে মাছের ঘের তৈরি করে সেটি নিজের দাবি করছেন। একইভাবে তাদের বোনদের জমি থেকেও বালি তুলে বিক্রি করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তোলা হয়।

গত ২ নভেম্বর গোলাম সরোয়ার, শিহাব হোসেনসহ ৪/৫ জন সুজন হুসাইনের ব্যক্তিগত জমি থেকে গাছ কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে সুজন হুসাইনসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও মামলা গ্রহণ না করায় পরে আদালতে অভিযোগ দায়ের করেন সুজন হুসাইনের মা ম্বরবানু বেগম।

এছাড়া ৭ ডিসেম্বর মামলার বিষয়টি জানার পর গোলাম সরোয়ারের নেতৃত্বে শান্ত হোসেন, শিহাব হোসেন, সোহেল রানাসহ অজ্ঞাত ৬/৭ জন বাদশা হোসেন, তার ভাই শাহাবার, বোন আশা খাতুন ও মা স্বরবানু বেগমকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, দলীয় পদ ব্যবহার করে গোলাম সরোয়ার কাউরাঘাটা গ্রামে কৃষিজমি থেকে বালি উত্তোলন করে জোরপূর্বক বিক্রির সঙ্গে জড়িত। সম্প্রতি জামালপুর গ্রামের ‘কনো দাদা’ নামে এক হিন্দু ব্যক্তির জমি দখলের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।

এ বিষয়ে গোলাম সরোয়ার গ্রামের কাগজকে বলেন, ‌'আমার বিরুদ্ধে আনীত কোনো অভিযোগ সঠিক নয়, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।'

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X