সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মায়ের মৃত্যুর ১০ মিনিট পর কন্যা সন্তানের বাবা হলেন সেই ছাত্রদল নেতা আরাফাত

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:২৪ এএম
ছবি : গ্রামের কাগজ

জীবনের নির্মম বাস্তবতা কখনও কখনও একই দিনে শোক আর আনন্দের অশ্রু একসঙ্গে উপহার দেয়। ঠিক এমনই এক দিন পার করলেন সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাত।

মঙ্গলবার দুপুরে তার স্ত্রীর অপারেশন হওয়ার কথা ছিল। সেই প্রস্তুতি নিয়েই মাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সাতক্ষীরার একটি হাসপাতালে যাচ্ছিলেন তিনি। কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তার মা।

মায়ের নিথর দেহ সামনে রেখে যখন তিনি শোকে স্তব্ধ, ঠিক সেই সময়—মাত্র ১০ মিনিটের মাথায়—খবর আসে, তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। একদিকে মায়ের চিরবিদায়, অন্যদিকে নবজাতক কন্যার আগমন—একই মুহূর্তে জীবনের দুই চরম অনুভূতির মুখোমুখি হন আরাফাত।

এদিকে, রাত সাড়ে ১০টায় নিজ এলাকা তালবাড়িয়া গ্রামের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন হয়। জানাজায় যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী, সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান চৌধুরি, সভাপতি সোহানুর রহমান সোহানসহ স্থানীয়রা অংশ নেন।

সবার মুখে তখন একটা কথা বলেতে দেখা যায়, আল্লাহ আরাফাতের একজন মাকে নিয়ে গেছেন, আরেকজন মাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সকলেই আরাফাতের দুই মায়ের জন্য মনখুলে দোয়া প্রার্থনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X