সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিছ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি-সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পৃথক অভিযানে ২০০২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপর দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। আটককৃতদের মধ্যে শার্শা থানার বুরুজবাগান হালিমা খাতুনকে বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি রাস্তার মোড়ে সকাল সাড়ে সাতটায় রুপসা এক্সপ্রেসে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও ২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

বিকেল ৪টায় সদরের মাহিদিয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের জসিমউদ্দিন (৪২)-কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে উপ-পরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকামে মাহমুদা মীম তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

এছাড়া বিকেল সাড়ে ৪টায় শহরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাইকপট্টি এলাকার শুব্রত সরকার কে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়। উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X