সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আউটসোর্সিংয়ে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি-সংগৃহীত

আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি দেওয়ার নামে ৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় আদালতে করা অভিযোগটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে। ২০২৫ সালের ২৪ ডিসেম্বর যশোর শহরের শংকরপুর ইছাহাক সড়কের বাসিন্দা আমীর আলীর ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আসামি কাজল বিশ্বাস মণিরামপুরের বাকোশপোল গ্রামের মৃত সন্তোষ বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, কাজল বিশ্বাস অর্থ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার কথা বলে তিনি নিয়োগের প্রস্তাব দেন। বিষয়টি জানতে পেরে তার পূর্বপরিচিত স্কুলশিক্ষক সাইফুল ইসলাম তার ভাই-বোন ও ভাইপোসহ চারজনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার বিষয়ে যোগাযোগ করেন।

কাজল বিশ্বাস তাদের চাকরি দেওয়ার কথা বলে ২০২২ সালের ২৬ আগস্ট থেকে ২০২৩ সালের ২২ জুনের মধ্যে ৮ লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে কাজল বিশ্বাস ওই চারজনকে নিয়োগপত্র দিয়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে বলেন। তারা যোগদান করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ওই পদে আগেই লোক নিয়োগ দেওয়া হয়েছে। পরে কাজল বিশ্বাসের কাছে টাকা ফেরত চাইলে তিনি তা না দিয়ে টালবাহানা করতে থাকেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে সাইফুল ইসলাম আদালতে মামলা করেন। আদালতের আদেশে সোমবার অভিযোগটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X