সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
যশোরে ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু

যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় এক মায়ের করুণ মৃত্যু হয়েছে।

নিহত নারী সিটি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন আরাফাতের মা। মঙ্গলবার বেলা দুইটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের চালানো মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মা। চাঁচড়া চেকপোস্ট এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বালিবাহী ড্রাম ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি।

এরপর ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, ছাত্রদল নেতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। খবর শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X