সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, কোটি টাকা মুক্তিপণ দাবি

কাগজ সংবাদ
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম
যশোরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

যশোর শহরের শংকরপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং ‘আর আর মেডিক্যাল’-এর মালিক জাহাঙ্গীর আলম শাহীন (৪৫) অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাতে নিজ বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় । বর্তমানে অপহৃতের পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে পরিবারের পক্ষথেকে জানানো হয়েছে। এমনকি এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগও দেয়া হয়েছে। অপহৃত জাহাঙ্গীর আলম শাহীন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামের মরহুম লুৎফর রহমান মাস্টারের ছেলে।

তিনি বর্তমানে যশোর শহরের ধর্মতলা এলাকায় সপরিবারে বসবাস করেন। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলম শাহীন মোটরসাইকেলযোগে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ধর্মতলার বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে শংকরপুর পশু হাসপাতালের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপহরণকারীরা তাকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় অপহৃতের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অপহরণের পর একটি অজ্ঞাত নম্বর (০১৭১৮৮৮০২৬) থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়।

যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X