মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

অধিগ্রহণ কার্যক্রমেই আটকা যশোর-ঝিনেদা ছয় লেন

চলতি বছরের ডিসেম্বরে নির্মাণ সমাপ্তির টার্গেট থাকলেও লাগবে আরো দু'বছর
দেওয়ান মোর্শেদ আলম
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
অধিগ্রহণ কার্যক্রমেই আটকা যশোর-ঝিনেদা ছয় লেন

জমি অধিগ্রহণ কার্যক্রমেই আটকা পড়ে আছে গণমানুষের বহু কাঙ্খিত যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়ক নির্মাণ কাজ। লট ওয়ান ঝিনাইদহ অংশে যৎসামান্য কাজ এগুলেও লট-২ কালীগঞ্জ ও লট-৩ যশোর অংশের কাজে চলছে প্রচন্ড ধীরগতিতে। প্রকল্প ব্যয় ৪ হাজার ১শ’৮৭ কোটি ৭০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৬ হাজার ৬শ’২৬ কোটি ৭৩ লাখ টাকা করা হলেও নির্ধারিত সময় চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে না।

ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের মেয়াদ ও মূল্য বাড়ানো হলেও প্রজেক্ট কর্মকর্তারা বলছেন, কমপক্ষে আরো দু’বছর সময় লাগবে ৬ লেন মহাসড়কের কাজ ওঠাতে। ৬ লেন কার্যক্রমে গতিহীনতার কারণে এই সড়কের অধিকাংশ অবস্থা বেহাল অবস্থায় রয়েছে। সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পিচের ওপর ইটের ফ্ল্যাট সলিং দিয়ে ক্ষুদ্র সংস্কার কাজ করলেও সড়ক চলাচলের উপযোগী করা যাচ্ছে না।

যদিও প্রজেক্ট ম্যানেজার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দাবি, তারা যশোর ও ঝিনাইদহ ডিসি অফিসের দিকে তাকিয়ে আছেন। জমি অধিগ্রহণ সম্পন্ন হলেই জোরালোভাবে রাস্তার কাজ শুরু করবে চায়না ভিত্তিক পার্টনার ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটিজিসি ও বাংলাদেশের মোমেন কন্সট্রাকশন লিমিটেড। যশোর জেলা প্রশাসনের পক্ষে বলা হয়েছে, অধিগ্রহণের আওতায় আসা ভূমি মালিকদের ৭ ধারার চুড়ান্ত নোটিশ করা হয়েছে দাম নির্ধারণ করে। আগামি ডিসেম্বরের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হবে।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্দরগুলোর যোগাযোগ, সর্বোপরী মানুষের সময়উপযোগী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ণ করতে যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহ পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি ২০২০ সালের ২৪ নভেম্বর একনেকের সভায় পাস হয়। সওজ ও ওয়েস্টার্ন ইকোনমিক করিডর (উইকেয়ার) এই প্রকল্প বাস্তবায়নে মাঠে নামে। প্রথমে ৪ হাজার ১শ’৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ ও মূল্য। পরে মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। ব্যয় বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৬২৬ কোটি ৭৩ লাখ টাকা। এরপরও কাজের দৃশ্যত অগ্রগতি হয়নি।

প্রকল্প থেকে তথ্য মিলেছে, গত ৫ বছরে মাত্র ৪ শতাংশের কাজ সম্পন্ন হয়েছে। কিছু অংশে খুঁড়াখুঁড়ি ও কয়েকটি ব্রিজ হয়েছে মাত্র। মূল রাস্তার কাজে হাতই দেয়া সম্ভব হয়নি জমি অধিগ্রহণ কার্যক্রম শেষ না হওয়ার কারণে। প্রকল্পটি বাস্তবায়ন করতে তিন ভাগে ভাগ করা হয় প্রকল্পের কাজ। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কালীগঞ্জ মাহতাব উদ্দিন সরকারি ডিগ্রি কলেজ গেট পর্যন্ত লট-১ (১৫.৯ কিলোমিটার), কালীগঞ্জ মাহতাব উদ্দিন সরকারি কলেজ গেট থেকে যশোরের মান্দারতলা পর্যন্ত লট-২ (১৫.৮ কিলোমিটার) এবং মান্দারতলা থেকে চাঁচড়া পর্যন্ত লট-৩ (১৫.৮ কিলোমিটার)। নির্মিতব্য এই মহাসড়কে থাকছে একটি রেলওয়ে ওভারপাস। এই ওভারপাসটি যশোরের গাজীরবাজার ও ধর্মতলা রেল ক্রসিংকে সংযুক্ত করবে। যশোরের চুড়ামনকাটি বাজারে একটি ফ্লাইওভার নির্মিত হবে। এছাড়া এই মহাসড়ক ঘিরে চারটি সেতু, ৫৫ কালভার্ট, পাঁচটি ভেহিকুলার ওভারপাস, আটটি পেডিস্ট্রিয়ান ওভারপাস থাকবে। এছাড়া প্রকল্প করিডরকে স্মার্ট হাইওয়েতে রূপান্তরের জন্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ও অপটিক্যাল ফাইবার কেব্ল ডিজাইন করা হবে। তবে জানানো হয়েছে, পৌর এলাকার মধ্যে ৪ লেন এবং পৌর এলাকার বাইরে ৬ লেনে উন্নীত করা হবে রাস্তাটি। জমি অধিগ্রহণে সময় চলে যাচ্ছে। বিগত ৩ বছর জুড়ে কাজ চলছে। সড়কের জন্য চাহিত জমির কাগজপত্র, মালিকানা, শরীক পরীক্ষা যাচাই বাছাই, মূল্য নির্ধারণ, গাছ পালা ঘরবাড়ি দোকান পাট থাকায় অধিগ্রহণ সম্পন্ন করতে সময় চলে যাচ্ছে বলে জানিয়েছেন যশোর ও ঝিনাইদহ ডিসি অফিসের ভূমি বিভাগ সংশ্লিষ্টরা।

যশোর লট-৩ এর প্রজেক্ট অফিস সূত্রে তথ্য মিলেছে, লট ৩ যশোর অঞ্চলে ব্যক্তিমালিকানার জমি রয়েছে ৮৯.৩৯৪৫ একর এবং সেনানিবাসের ৮.০৮ একর জমি রয়েছে। এর মধ্যে পাবলিকের কাছ থেকে চূড়ান্তভাবে ৫৩ একরের মত অধিগ্রহণ করলেও হবে। লট-১ ঝিনাইদহ অঞ্চলে ব্যক্তিমালিকানা জমি রয়েছে ৯১একর, সরকারি সংস্থার ১.৫২ একর। লট-২ কালীগঞ্জ অঞ্চলে ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে ১৩২.২২ একর এবং লট- ঝিনাইদহ জেলার মধ্যে জেলা পরিষদের জমি রয়েছে ১৪৫.৪৬ একর। মোবারকগঞ্জ সুগার মিলের জমির মধ্যে মিল এলাকায় ১.৬৬ শতক, সদর উপজেলার বিষয়খালী মৌজায় ১৩ শতক, কালীগঞ্জের বারোবাজারে ৪৩ শতক, সাতমাইলে ৬৩ শতক জমি অধিগ্রহণ করা হচ্ছে।

এ ব্যাপারে প্রজেক্ট ম্যানেজার নির্বাহী প্রকৌশলী নকিবুল বারী গ্রামের কাগজকে জানিয়েছেন, সরকারের নন্দিত উদ্যোগ এই ওয়েস্টার্ন ইকোনমিক করিডর ফেইজ ১ এর আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি (এন-৭) ধীর গতিতে চলার কারণ ভূমি অধিগহণ জটিলতা। এর আগে ডিজাইন ও ঠিকাদার নিয়োগ করতে প্রায় সাড়ে তিন বছর সময় লেগেছে। প্রকল্পটি বাস্তবায়নে এখন মূল চ্যালেঞ্জ ভূমি অধিগ্রহণ। লম্বা সময় নেয়া হচ্ছে জেলা প্রশাসন থেকে। সরকারি জমির সর্বোচ্চ ব্যবহার করে যশোর লটের জন্য জমি অধিগ্রহণ করত হচ্ছে ৫৩ একরের মত। চাঁচড়া থেকে পালবাড়িমুখি বর্তমান সড়কের পূর্ব পাশ ধরেই সড়ক ও জনপথ বিভাগের জমি বেশি থাকায় ওই অংশে অধিগ্রহণ প্রয়োজন হচ্ছে না। যশোর শানতলা ক্যান্টনমেন্ট অংশ থেকে মুরাদগড় পর্যন্ত ভূমি অধিগ্রহণ চলমান রয়েছে। বার বার জেলা প্রশাসনে তাগাদা দেয়া হচ্ছে। অধিগ্রহণ সম্পন্ন হলেই দ্রুত গতিতে কাজ এগিয়ে চলবে। প্রকল্প মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত হলেও কাজ শেষ করতে মেয়াদ আরো কমপক্ষে দু’বছর লাগবে।

এ ব্যাপারে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কমলেশ মজুমদার দৈনিক গ্রামের কাগজকে জানিয়েছেন, অধিগ্রহণের নানা ধাপ ও কাজ রয়েছে। ভূমি মালিকদের কাগজপত্র যাচাই-বাছাই, দাম নির্ধারণে স্থাপত্যে ও গাছপালার সঠিক মূল্য নির্ধারণ, সার্ভেয়ারদের মাপজোক এবং আরো কয়েকটি দপ্তর সংশ্লিষ্টতাসহ নানা যৌত্তিক কারণে সময় লাগছে। সরকারের এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ণ কাজে আন্তরিক জেলা প্রশাসন। ইতিমধ্যে ভূমির দাম নির্ধারণ করে ৭ ধারার নোটিশ দেয়া হয়েছে। তিনি আশা করছেন, দ্রুতই কাজ এগুবে। ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানিয়েছেন, ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ঝিনইদহ অংশে অধিগ্রহণ কাজ এগিয়ে চলেছে। ক্ষতিগ্রস্তদের ন্যায্য পাওনা দ্রুত বুঝিয়ে দেয়ার জন্য পর্যায়ক্রমে চেক বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ধাপে ধাপে জমি মালিকদের ন্যায্য ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

X