মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরে জামায়াতের ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিদের মিলনমেলা 

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:২১ পিএম
সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে বক্তৃতা করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এমপি। ছবি: গ্রামের কাগজ

যশোরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মিলনমেলায় পরিণত হয়। শহরের পৌর কমিউনিটি সেন্টারের এই আয়োজনে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সোমবার বিকেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল।

তিনি তাঁর বক্তৃতায় ইফতার মাহফিলে উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হয়েছে। আমরা সব সময় বলেছি, দেশের উন্নয়নের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য ছাড়া কোন জাতি কখনো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না, সুখী সমৃদ্ধশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না।

তিনি আরও বলেন, আমরা বিগত সময়ের রাজনৈতিক বিভাজন থেকে বেরিয়ে এসে, সহনশীলতা, উদারতা, ভালবাসা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের দেশকে গড়তে চাই। আমরা সব দল, মত, ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে দেশকে গড়তে চাই। বিরোধী দল হিসেবে আমরা অবশ্যই সরকারি দলের দেশ ও জাতির কল্যাণে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সিয়াম এবং সবরের মাস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। আমরা দেশে মুক্ত গণতান্ত্রিক নির্বাচনের জন্য দীর্ঘদিন রাজপথে লড়াই করেছি। সেই কাক্সিক্ষত স্বপ্ন আমাদের বাস্তবায়িত হয়েছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। আজকে নতুন যাত্রা শুরু হয়েছে, বাংলাদেশকে নতুনভাবে বিনির্মানের জন্য। নবী করিম স: এর আদর্শকে ধারণ করে আগামী দিন বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে রূপান্তর করার জন্যে সকল দল মতের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য যশোর-১ আসনের এমপি মাওলানা আজীজুর রহমান, যশোর-২ আসনের এমপি মোসলেহ উদ্দিন ফরিদ ও যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক।

তারা তাদের বক্তৃতায় যশোর তথা বাংলাদেশের উন্নয়নের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা মো: আব্দুল্লাহ।

আরও উপস্থিত ছিলেন ভিপি আব্দুল কাদের, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুসসহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের অডিয়েন্স। ছবি: গ্রামের কাগজ

ইফতার মাহফিলে আট শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য বিএনপি, এনসিপি, যুবশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, আলেম ওলামা, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী, ব্যবসায়ী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর কমিউনিটি সেন্টারের সামনে, নিচ তলা ও দোতলায় রোজাদারদের বসার ব্যবস্থা করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

X