সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে রমজান উপলক্ষে বিশেষ টাস্কফোর্সের অভিযান, ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৬:৪৯ পিএম
যশোরে রমজান উপলক্ষে বিশেষ টাস্কফোর্সের অভিযান  । ছবি-গ্রামের কাগজ

পবিত্র রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, যশোর শহরের চৌরাস্তা ও মনিহার প্রেক্ষাগৃহ এলাকার ফলের বাজার, যশোর সদর উপজেলার নুরিতলা এলাকার লাচ্চা সেমাই কারখানা এবং বিসিক শিল্প এলাকার বিভিন্ন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ প্রক্রিয়ায় সেমাই উৎপাদনের অভিযোগে বিসিক এলাকার স্টার টু এন্টারপ্রাইজ-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া ঘি দিয়ে সেমাই তৈরি বলে মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে সদর উপজেলার নুরিতলা এলাকার মেসার্স তামান্না এন্টারপ্রাইজ-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অভিযোগে চৌরাস্তা এলাকার হৃদয় ফল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মনিহার এলাকার মেসার্স শরীফ ফল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব সদস্য আব্দুর রকিব সরদারসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X