সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরের আলোচিত তান চাকুসহ আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম
যশোরের আলোচিত তান চাকুসহ আটক | ছবি-গ্রামের কাগজ

যশোরের আলোচিত ব্যক্তি তানভীর হোসেন তান-কে চাকুসহ আটক করেছে চাঁচড়া থানা পুলিশ। রোববার রাতে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় আতঙ্ক ও ভয়ভীতি প্রদর্শনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আটক তানভীর হোসেন তান যশোরের পুলেরহাট বেড়বাড়ী গ্রামের আসলাম বাবুর ছেলে। এ ঘটনায় মোট পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানা-এ মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন একই গ্রামের সিরাজুল দফাদারের ছেলে নাজমুল, বাবুলের ছেলে স্বপ্ন, আব্দুল্লাহর ছেলে শহিদুল্লাহ এবং মন্ডলগাতী গ্রামের নুরুজ্জামান।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শুভ কুমার রায় জানান, রোববার রাত ১১ টার দিকে পুলিশ সংবাদ পায় যে চাঁচড়া চেকপোস্ট মোড়ে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে অভিযান চালায়।

তিনি আরও জানান, অভিযানে তানভীর হোসেন তানকে চাকুসহ আটক করা সম্ভব হলেও বাকি চারজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X