সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৫

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১১:৫৩ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ এএম
জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত । ছবি : গ্রামের কাগজ

যশোরের দেয়াড়া ইউনিয়নের মটবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একই পরিবারের চারজন ও অপরপক্ষের একজন রয়েছেন।

আহতরা হলেন, কোহিনুর বেগম, তার ছেলে হাসানুজ্জামান, দুই চাচাতো ভাই নাঈম রেজা ও তাসনিম এবং অপরপক্ষের আব্দুর রহমান। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোহিনুর বেগমের ছোট ভাই ইঞ্জিনিয়ার কামাল আহমেদ জানান, প্রতিবেশী আব্দুর রহমানদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বিরোধের জেরে স্থানীয়ভাবে বিএনপির নাম ব্যবহার করে চলা ‘সাইফুল’ নামে এক ব্যক্তি আব্দুর রহমানের পক্ষ নিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে হামলা চালান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবায়ের জানান, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও কোহিনুর বেগমের আঘাত গুরুতর হওয়ায় তার অবস্থা কিছুটা সংকটাপন্ন। এখনই তার ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পেয়ে এসআই আল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X