সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে টাকার দাবিতে বাবাকে মারপিট, ছেলে আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম
যশোরে টাকার দাবিতে বাবাকে মারপিট, ছেলে আটক । ছবি-প্রতিকী

টাকার দাবিতে পিতাকে মারপিটের ঘটনায় ছেলে আসমাউল আলম জিসানকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। জিসান শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকার জাহিদুল ইসলাম জামিলের ছেলে। সোমবার আটক জিসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার অভিযোগে জানা গেছে, জিসান মাদকাসক্ত। পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে সে নিয়মিতভাবে টাকা নিত। গত বছরের ২৯ আগস্ট জিসান তার পিতার কাছে ১০ হাজার টাকা দাবি করে। তার পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে জিসান ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

একইভাবে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি জিসান তার পিতার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আবারও পিতাকে মারপিট করে জখম করে। চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে জিসান খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত জাহিদুল ইসলাম জামিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ১৯ ফেব্রুয়ারি তিনি আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেন। বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতোয়ালি থানার ওসিকে নিয়মিত মামলা রেকর্ড ও আসামিকে আটক করার নির্দেশ দেন। আদালতের আদেশে পুলিশ নিয়মিত মামলা রেকর্ড করে জিসানকে আটক করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X