সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে চাচাদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতচেষ্টার  অভিযোগে এতিম নারীর সংবাদ সম্মেলন 

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোছা. মাছুদা পারভীন মিমি ।  ছবি-গ্রামের কাগজ

যশোরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোছা. মাছুদা পারভীন মিমি নামে এক এতিম নারী। তার দাবি, বাবার মৃত্যুর পর চাচা ও ফুফুরা তার সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছেন। এমনকি সম্পত্তির কিছু অংশ তিনি বিক্রি করলেও ক্রেতাকে জমি বুঝে দিতে পারছেন না। ক্রেতারা অভিযোগ করছেন, সন্ত্রাসীদের ব্যবহার করে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিমি ও তার জমির ক্রেতারা এসব অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে মিমি জানান, প্রায় পাঁচ বছর আগে তার পিতা মাসুদুল হক মৃত্যুবরণ করেন। তিনি তার একমাত্র কন্যা। পিতার রেখে যাওয়া যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মৌজায় মোট ৩ একর ৮৪ শতক পৈতৃক জমির আইনগত উত্তরাধিকারী হিসেবে তিনি প্রাপ্য দাবিদার। তিনি বলেন, মুসলিম আইন অনুযায়ী তার প্রাপ্য অংশ ৬৬ শতক জমি হলেও বড় চাচা মাহমুদুল হক ও ছোট চাচা মঞ্জুরুল হক রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং তাকে এতিম ও অসহায় মনে করে ভুল বুঝিয়ে মাত্র ২৯ শতক জমি বুঝিয়ে দেন। পরবর্তীতে প্রাপ্য জমির দাবি করলে তাকে প্রকাশ্যে অপমান করা হয় এবং একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি আরও জানান, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি তার প্রাপ্য জমি পান্না শেখ ও সানি আহমেদের কাছে বিক্রি করেন। কিন্তু ক্রেতারা জমিতে থাকা গাছপালা কাটতে গেলে চাচারা পুলিশ ডেকে এনে কাজ বন্ধ করে দেন। পরে ২৮ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে থানায় মীমাংসার দিন ধার্য করলেও আসেননি তার চাচারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মিমির জমির ক্রেতা পান্না শেখ বলেন, গত ২৬ ফেব্রুয়ারি তারা বায়না দেওয়া জমিতে কাজ করছিলেন। এ সময় সেলিম রেজা পান্নুর ম্যানেজার সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সেখানে গিয়ে বাধা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। এরপর পুলিশ উভয় পক্ষকে ২৮ ফেব্রুয়ারি থানায় আসতে বললেও প্রতিপক্ষ সেখানে উপস্থিত হয়নি। এতে করে তারা ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X