সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে শিশু খাদেজা হত‍্যা মামলায় যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ পিএম
ছবি-সংগৃহীত

যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার বস্তির একটি বসতঘরে বোমা বিস্ফোরণে খাদিজা নামে এক শিশু নিহতের মামলায় সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক ফয়সাল হাসান রিয়াদ খালধার রোড আলিয়া মাদ্রাসা এলাকার আলতাফ হোসেন কুটির ছেলে। শনিবার দুপুরে খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ মে সকাল ৮টার দিকে শহরের শংকরপুর জমাদ্দারপাড়া এলাকার বস্তির একটি বসতঘরে বোমা বিস্ফোরণে খাদিজা (৭) নিহত হয়। আহত হয় তার দুই ভাই-বোন সজীব (৫) ও আয়েশা (৩)। খাদিজা ও সজীব ওই এলাকার শহিদুল ইসলাম সুজন-সুমি খাতুন দম্পতির সন্তান। এ ঘটনায় নিহত খাদিজার মা অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্তকালে ঘটনার পর পরই সন্দেহভাজন আসামি রাব্বি হোসেন মুসাকে আটক করে পুলিশ। সর্বশেষ শনিবার এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রিয়াদকে আটক করা হয়েছে।

এদিকে, থানা ও আদালত চত্বরে এসে রিয়াদের পরিবার দাবি করেন, এ ঘটনার সঙ্গে রিয়াদের কোনো সম্পৃক্ততা নেই। তারা দাবি করেন, রিয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

যদিও এ বিষয়ে পুলিশ বলছে, সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িত না থাকলে চার্জশিটে অব্যাহতির আবেদন জানানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X