সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্নাতক পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে শিক্ষার আওতায় আনার পরিকল্পনা চলছে- অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত । ছবি-গ্রামের কাগজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে শিক্ষার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। যা প্রক্রিয়াধীন।তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের কোনো ত্রুটি বা ভুল থাকলে তা গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংশোধনের সুযোগ করে দিতে হবে। শনিবার বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকারকে সহযোগিতা করা মানেই দেশের জনগণের স্বার্থে কাজ করা। ব্যক্তিগত সম্পর্কের অবনতি বা স্বার্থগত দ্বন্দ্বের কারণে কোনো রাজনৈতিক সংগঠন বা সরকারকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত।

মোহাম্মাদ আশেক হাসান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শিক্ষার মানোন্নয়নে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি বিদেশি ভাষা, যেমন আরবি, জার্মান, চাইনিজ বা কোরিয়ান শেখানোর উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।

এ সময় যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জনের মধ্যে ২৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৯ জন সাংবাদিককে অনুদান সহায়তা এবং ৬৫ জন সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক সান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক ও সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। কোরআন তেলাওয়াত করেন সিনিয়র সাংবাদিক এস এম সোহেল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X