সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিএনপি সন্ত্রাস ও মাদকের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায় : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কাগজ সংবাদ
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি সন্ত্রাস ও মাদকের ক্ষেত্রে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা শতভাগ বন্ধ করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার মাদক সন্ত্রাস, চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করা। যে কোন মূল্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করবো। মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়বো। কোনভাবেই মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের পক্ষে বিএনপি পৃষ্ঠপোষকতা করবে না। শনিবার যশোর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণ বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। যশোর সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের ভয়াবহ বিস্তার রয়েছে। সকলে আন্তরিক হলে মাদকের ভয়াবহতা কমে আসবে। বিশেষ করে যে সকল রুট দিয়ে অবাধে মাদক আসে সেই রুটগুলো আগে চিহ্নিত করে নজরদারি বাড়াতে হবে। মাদক সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা আগে বন্ধ করতে হবে। মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীরা রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক পৃষ্ঠপোষকতা পেয়ে থাকেন। অনেকে প্রকাশ্যে নীতির কথা বলে, আড়ালে নীতিহীনতার কাজ করে। এই সকল ব্যক্তিদের চিহ্নিত করে তাদের তালিকা তৈরি করতে হবে। তাদের নীতিহীন কর্মকাণ্ড বন্ধ করতে হবে। যাতে কোন ভাবে মাদক কারবারি এবং সন্ত্রাসীরা পৃষ্ঠপোষকতা না পায়।

প্রতিমন্ত্রী বলেন, আমার রাজনৈতিক দলের কোন নেতাকর্মীর নাম মাদক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে কোন ছাড় দেওয়া হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করা এবং তারেক রহমানের নেতৃত্বে মেনে চলা কোন ব্যক্তি মাদক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে না। কোন ভাবেই কেউ যদি এ ধরনের অনৈতিক কর্মকান্ডে নিজের নাম জড়িয়ে ফেলে তাহলে তিনি দলের আদর্শ চ্যূত হবেন। দলের আদর্শ চ্যূত কোন ব্যক্তির দায় বিএনপি নেবে না।

তিনি প্রশাসনের উদ্দেশ্য বলেন, কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না। পেশাদারিত্বের সাথে কাজ করবেন। কোন রাজনৈতিক কিংবা ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। খোলা মনে আত্মবিশ্বাসের সাথে জড়তাহীনভাবে নিয়ম ও আইন মেনে দেশ ও জনগণের স্বার্থে কাজ করবেন। সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুল আমিন, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X