সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে শোকসন্তপ্ত পরিবারের পাসে দাড়ালেন প্রতিমন্ত্রী অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
যশোরে শোকসন্তপ্ত পরিবারের পাসে দাড়ালেন প্রতিমন্ত্রী অমিত । ছবি-গ্রামের কাগজ

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আজ বিকালে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে শোকসন্তপ্ত বিভিন্ন পরিবারের পাশে দাঁড়ান।

তিনি সদ্য প্রয়াত নেতাকর্মীদের সন্তান ও স্বজনদের কবর জিয়ারত করেন ও শোকাহত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রথমে যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমানের বাড়িতে যান। সেখানে তিনি মাহাবুবুর রহমানের সম্প্রতি প্রয়াত ছোট শিশু সন্তানের কবর জিয়ারত করেন। শোকসন্তপ্ত মাহাবুবুর রহমান (মাহবুব চাচা) ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, "সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সবসময় আপনাদের পাশে আছি।"

এরপর ফতেপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের কবর জিয়ারত করেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। সর্বশেষ ফতেপুর ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেনের বাসভবনে যান। সাম্প্রতিক সময়ে তার মাতার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল, ইন্ডিয়ান বিএনপির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাহমুদ লিটু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকরাম হোসেন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম।

এছাড়াও ফতেপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন। গ্রামীণ ও শোকাবহ পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X