সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৫.৪ মাত্রার ভূমিকম্পে যশোর উৎপত্তিস্থল সাতক্ষীরা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
সাতক্ষীরাকে উৎপত্তিস্থল ধরে শুক্রবার দুপুরে যশোরসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ছবি: সংগৃহীত

যশোরসহ বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা। শুক্রবার বেলা ১টা ৫৩ মিনিটের দিকে ভূমকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

ইউরোপিয়ান মেডিটারিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে বাংলাদেশের খুলনা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ৯ দশমিক ৮ কিলোমিটার। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার শহর তাকি থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ৯ দশমিক ৮ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।

আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশেই, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪। বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে সৃষ্ট এই ভূমিকম্পটির অবস্থান ছিল আগারগাঁও ভূমিকম্প পরিমাপ কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার জানান, পরপর দুই দফা এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল সাতক্ষীরা বলে তিনিও জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইনের খবর বলছে, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X