সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
দুই ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে

যশোরের আফিল অটো ব্রিকসে অগ্নিকাণ্ড পুড়ে গেছে এক শেডের সব মেশিনারীজ

রবিউল খান, রূপদিয়া (যশোর)
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
রূপদিয়া হাটবিলা জামতলা অঞ্চলের আফিল অটো ব্রিকসে অগ্নিকান্ডের ঘটনা। ছবি: প্রতিনিধি

যশোর সদরের রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে দুটি শেডের একটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে প্রতিষ্ঠানটিতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আফিল অটো ব্রিকসের ইনচার্জ ইনসার আলী জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শেডে হঠাৎ আগুন ধরে যায়। আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ৭টি ইউনিট এসে আগুন নেভায়। এতে করে আমাদের একটি শেডের সব মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে বলে ধারণা করছি। বাকি অন্য শেডেও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু জানান, আগুনের তাদের ব্রিকসের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। শুধু শেডে নয়, কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এব্যাপারে যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমদ জানান, বৃহস্পতিবার বিকালে অগ্নিকান্ডে সংবাদ পেয়ে আমাদের ৭টি ইউনিট আফিল ব্রিকসে যায়। সেখানে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি ব্রিকসের ওপরের চিমনি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছিনা। সবকাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X