মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদ বাজার লোগে যাবে গজ কাপড়ের দোকানে ব্যস্ততা

মিনা বিশ্বাস
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
ঈদ ঘনিয়ে আসায় গজ কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় ও ব্যস্ততা। ছবি: গ্রামের কাগজ

পোশাক দিয়েই শুরু হয় বড় বড় উৎসবের কেনাকাটা। আর সে উৎসব যদি হয় ঈদুল ফিতরের মতো উৎসব, তবে নিজেকে সাজাতে দরকার হয় সময় এবং প্রস্তুতির। বাজারের প্রচলিত ঘরানার রেডিমেড পোশাকে অনেকেই সন্তষ্ট হতে পারেন না। পছন্দসই মাপজোক আর মনমতো ডিজাইনের কারণে বানানো পোশাকে নির্ভর করেন সৌখিন ক্রেতারা। ঈদের এ সময়টাতে তাই তারা সাধ্যমতো চেষ্টা করেন পছন্দের পোশাকটি বানিয়ে নিতে।

ইতোমধ্য আটটি রোজা অতিবাহিত হয়েছে। ঈদ উপলক্ষে যশোরের বিভিন্ন বিপণীবিতানগুলো সেজে উঠেছে। অধিকাংশ দোকান খুলছে সকাল সাড়ে ৯টা বা ১০টায় পরেই। শহরের বিভিন্ন প্রান্ত ছাড়াও কেনাকাটা করতে আসছেন যশোরের বিভিন্ন উপজেলা শহর এবং বাইরের জেলা শহরগুলোর ক্রেতারাও। দেশি বিদেশী নানান ধরণ ও দামের গজ কাপড় বিক্রি শুরু হয়েছে। ক্রেতারা তাদের পছন্দের কাপড়টি বেছে নিচ্ছেন বিভিন্ন বিপণীবিতান থেকে। গত ঈদ বাজারের মতো এবারেও কাপড়ে বাড়তি দর অব্যাহত রয়েছে। শহরের এইচএমএম রোড, মোমিননগর, হাটখোলা রোডসহ শহরের বিভিন্ন প্রান্তে নানান দামে গজ কাপড় পাওয়া যাচ্ছে। মোমিননগর ও হাটখোলা রোডের কাপড়ের দোকানে এক রঙা ও প্রিন্টের সুতির গজ কাপড় ৭০ থেকে ১৪০ টাকা গজ দরে পাওয়া যাচ্ছে। পুরুষদের পাঞ্জাবির কাপড় ১৮০থেকে ২০০টাকা। শার্টের কাপড় ২০০থেকে ৬০০টাকা। প্যান্টের কাপড় ৩০০থেকে এক হাজার ৫০টাকা। এইচএমএম রোডে বিভিন্ন দোকানে সুতির একরঙা গজ কাপড় বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৭০থেকে ৮০টাকা গজ দরে। ভয়েল ৭০, পপলিন ৭৫টাকা, অরগাঞ্জা ২৩০ থেকে ৫০০টাকা, সুতির অরগেন্ডি ২৫০ থেকে ৪০০টাকা, এক রঙা লিলেন ১৩০টাকা, প্রিন্ট লিলেন ১৮০টাকা, ডিজিটাল প্রিন্ট ১২০থেকে ১৩০ টাকা, চিকেন প্রিন্ট ৫০০টাকা, চায়না ২৫০ থেকে ৬৫০টাকা, জয়পুরি ১৮০টাকা, মাইশা কটন ১৯০, সিল্ক কটন ২২০টাকা, সামু সিল্ক ২০০টাকা, গ্রামীণ চেক ৯০থেকে ১৮০টাকা, সিকোয়েন্স ৩৪০থেকে ৩৮০, দিল্লি কটন ৩০০টাকা, পাকিস্তানী কটন ৩৫০টাকা, শিফন ২৫০টাকা, জিমিচু ৫০০টাকা, জর্জেট কড ৬৫০টাকা, সিল্কের ওপরে আফসানের কাজ ৪০০টাকা, টিস্যু কাপড় ১১০টাকা, নেটের ওপরে চুমকি, পুঁতি, স্টোনের কাজের কাপড় ৪০০থেকে দুই হাজার ৬০০টাকা। পুরুষদের পাঞ্জাবীর কাপড় ২৫০ থেকে এক হাজার ১৫০টাকা, পাঞ্জাবীর এক্সক্লুসিভ কালেকশানের পিচ কাপড় চার হাজার ১০০ টাকা গজ। প্যান্টের পিছ ৬৫০ থেকে চার হাজার টাকা।

গজ কাপড় বিক্রেতা মাসুম হোসেন বলেন, এবারে মেয়েদের কাপড়ের মধ্য সুলতানি সিল্ক বেশি চলছে। অপর দুই বিক্রেতা শরিফুল ইসলাম ও আব্দুল কাদেরও একই কথা বলেন।

নিউমার্কেট এলাকার তাসনিয়া জামান বলেন, প্রতি ঈদেই গজ কাপড় কিনি। পোশাক বানিয়ে পরতেই ভালোলাগে। খড়কী এলাকার চৈতি রহমান বলেন, আমি আর আমার বোনেরা এসেছি গজ কাপড় কিনতে এবারে সুলতানি সিল্ক কেনার ইচ্ছা। স্টেডিয়াম পাড়া এলাকার ফারহানা মুক্তা বলেন, বানানো রেডিমেড উভয় রকম পোশাকই পরা হয়। তবে ঈদে সাধারণত গজ কাপড়ে বানিয়ে নিই। মাগুরা থেকে আসা সোহেলী আক্তার বলেন, প্রতি বছরের মতো এবারেও যশোরের শংকরপুরে আত্মীয় বাড়িতে এসেছি শুধু ঈদের কেনাকাটা করতে। ইচ্ছা আছে পরিবারের অন্য সবার কেনাকাটাও করবো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ঝিনাইদহে ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

নড়াইলে প্রভাব খাটিয়ে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখবে কাঁকরোল

মণিরামপুরে ইমামুল হত্যাকাণ্ডে আটক হুসাইনের স্বীকারোক্তি

ঋণের প্রলোভনে টাকা আত্মসাত, মাহমুদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

পাওনা টাকা চাওয়ায় ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত

সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাধারণ মানুষের

মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

X