মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

চাঁদাবাজ-সন্ত্রাসী ও মাদক কারবারির কোন ঠাঁই মণিরামপুরে হবে না- এমপি গাজী এনামুল হক

জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর) :
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩০ পিএম
ছবি-প্রতিনিধি

যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য জেলা জামায়াত ইসলামের সূরা সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, উপজেলাকে চাঁদাবাজ-সন্ত্রাসী ও মাদক মুক্ত করতে যা যা করনীয় তা করা হবে। কাউকে আর এ সকল কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। চাঁদাবাজ-সন্ত্রাসী, মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোন ছাড় নেই। যানবাহন স্ট্যান্ড দখলে নিয়ে চাঁদাবাজির দিন শেষ। সবাইকে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার ব্রত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের কনফারেনাস রুমে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এসব ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়। ভাল কাজের প্রশংসা এবং মন্দ কাজের সমালোচনা করতে চাই বিরোধীদল। একটি সুন্দর ও শান্তিময় উপজেলা গড়তে পর্যাক্রমে সকল কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

সভায় এ সময় উপস্থিত ছিলেন মুফতি রশিদ আহমাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর সহকারি অধ্যাপক ফজলুল হক, থানার ওসি রজিউল্লাহ খান, সংগঠনের নায়েবে আমীর মাওলানা মহিউল ইসলাম, সেক্রেটারি জেনারেল খলিলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুল বারীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। একই সভায় উপজেলার বাজার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাড. গাজী এনামুল হক।

এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ উল্লেখিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর বিকালে এমপি গাজী এনামুল হক উপজেলার ভোজগাতি ইউনিয়নে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X