মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
ছবি-সংগৃহীত

যশোরে ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের পপি কটেজের ৫ তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার সদর উপজেলার মরিচা গ্রামের মনির শেখের ছেলে মেহেদী হাসান, একই উপজেলার বানেশ্বরপুর গ্রামের ফারুক শিকদারের ছেলে হাফিজ শিকদার, যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের খলিলুর রহমানের ছেলে ফায়াদ আল সুমন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পাতাবাড়িয়া গ্রামের সরোয়ারের ছেলে তামিম, পিরোজপুর জেলার সদর উপজেলার আলামকাটি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে হাফিজ শেখ এবং মরিচা গ্রামের মনির শেখের ছেলে হাসিব। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ডিবির এসআই বাবলা দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাদের কাছে খবর আসে যে, ঘোপের একটি ফ্ল্যাটে অনলাইন জুয়ারিরা অবস্থান করছে। তারা সেখান থেকে বিভিন্ন অবৈধ জুয়ার সাইট পরিচালনা করছিল। তাৎক্ষণিকভাবে একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন জুয়ার সাইটের সঙ্গে সম্পৃক্ততা ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X