সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম
যশোরে ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্য আটক। ছবি: গ্রামের কাগজ

যশোরে ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের পপি কটেজের ৫ তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার সদর উপজেলার মরিচা গ্রামের মনির শেখের ছেলে মেহেদী হাসান, একই উপজেলার বানেশ্বরপুর গ্রামের ফারুক শিকদারের ছেলে হাফিজ শিকদার, যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের খলিলুর রহমানের ছেলে ফায়াদ আল সুমন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পাতাবাড়িয়া গ্রামের সরোয়ারের ছেলে তামিম, পিরোজপুর জেলার সদর উপজেলার আলামকাটি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে হাফিজ শেখ এবং মরিচা গ্রামের মনির শেখের ছেলে হাসিব। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

যশোর ডিবি পুলিশের এসআই বাবলা দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাদের কাছে খবর আসে যে, ঘোপের একটি ফ্ল্যাটে অনলাইন জুয়ারিরা অবস্থান করছে। তারা সেখান থেকে বিভিন্ন অবৈধ জুয়ার সাইট পরিচালনা করছিল। তাৎক্ষণিকভাবে একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন জুয়ার সাইটের সঙ্গে সম্পৃক্ততা ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X