সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোর জেনারেল হাসপাতাল থেকে নারী চোর আটক 

কাগজ সংবাদ
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
যশোর জেনারেল হাসপাতাল থেকে আটক সুমি বেগম । ছবি : গ্রামের কাগজ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হতে যাচ্ছিলেন এক নারী। তবে তাৎক্ষণিক সতর্কতায় হাতেনাতে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জেসমিন বেগম (৪০) যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না গ্রামের আব্দুল হাই মোল্লার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি হাসপাতালের ১২৬ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে সুমি বেগম (৩০) নামে এক নারী কৌশলে তার ভ্যানিটি ব্যাগে হাত দেন।

ঘটনাটি টের পেয়ে জেসমিন বেগম সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে ফেলেন। পরে উপস্থিত লোকজন তাকে যশোর সদর হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

আটক সুমি বেগম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বন্দর বটতলা গ্রামের মৃত মুক্তার মোল্লার মেয়ে এবং বর্তমানে যশোর সদর উপজেলার বদেরপুর গ্রামের মিলন শেখের স্ত্রী।

পুলিশ জানায়, আটক নারী কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X