
যশোরের কাঠেরপুল এলাকার মাংস বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শামীম হোসাইনের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আদালত কাঠেরপুল এলাকায় বিভিন্ন দোকানে ঘুরে দেখতে পায় রাজ বীফ হাউজে অতিরিক্ত দামে মাংস বিক্রি হচ্ছে।
ভোক্তা অধিকার আইনে এ অপরাধে মালিক বাবুর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে অন্যদের সতর্ক করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ফলের দোকানেও তদারকি ও সতর্ক করা হয়। এসময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন