সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলে ও এক নাতির বিরুদ্ধে মারপিট এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে মঙ্গলবার আদালতে মামলা করেছেন রোকাইয়া বেগম নামে এক বৃদ্ধা। তিনি যশোর শহরের লোন অফিস পাড়ার এম এ কাশেমের স্ত্রী। আসামিরা হলেন তার দুই ছেলে শামীম রেজা (৬২) ও সেলিম রেজা (৫৮) এবং শামীম রেজার ছেলে তাসিন রেজা (১৮)। অভিযোগটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

রোকাইয়া বেগম অভিযোগ করেছেন, স্বামী মারা যাওয়ার পর তিনি তার মেয়ে ফারহানা যোহরাকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। আসামিরা তার সম্পত্তি লিখে নেওয়ার জন্য তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে। গত ৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে আসামিরা তার ঘরে গিয়ে সম্পত্তি লিখে দিতে বলে। তিনি রাজি না হওয়ায় বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে ঘরের ভেতরে ঢুকে তাকে মারপিট করে। মারধরে তিনি মাটিতে পড়ে গেলে আসামিরা তার গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় তার মেয়ে ফারহানা যোহরা ঠেকাতে এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা সেখান থেকে চলে যায় এবং তার মেয়ে ফারহানা যোহরাকে বাড়ি থেকে বের করে দেয়। বাধ্য হয়ে আদালতে এ মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X