সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে অপহরণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
যশোরে অপহরণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা । ছবি-গ্রামের কাগজ

যশোরে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণ ও সহায়তার অভিযোগে দুই সপ্তাহ পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে বাবা-ছেলেসহ তিনজনকে। আসামিরা হলেন সদর উপজেলার রামনগর সতীঘাটা কামালপুর এলাকার কিশোর বিশ্বাস (৪০) ও তার ছেলে তন্ময় বিশ্বাস (২০) এবং আনন্দ বিশ্বাসের ছেলে সুজয় বিশ্বাস (২৬)।

এজাহারে ওই স্কুলছাত্রীর পিতা উল্লেখ করেছেন, তার মেয়ে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আসামি তন্ময় বিভিন্ন সময় তার মেয়ের স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও বিরক্ত করত। প্রেমের প্রস্তাবও দিত। কিন্তু তার মেয়ে রাজি না হওয়ায় তন্ময় আরও ক্ষিপ্ত হয় এবং তাকে ক্ষতির চেষ্টা করে। গত ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে তার মেয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা তন্ময় তার মেয়েকে ফুঁসলিয়ে একটি মোটরসাইকেলে তুলে দ্রুত মেইন রোডের দিকে চলে যায়। বিষয়টি জানতে পেরে তিনি আসামিদের বাবাসহ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। কিন্ত প্রতিকার না পেয়ে মামলা করেন।

তবে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তন্ময়ের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে ৮ ফেব্রুয়ারি তারা পালিয়ে বিয়ে করেছে। এখানে অপহরণের কোনো ঘটনা ঘটেনি। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পিতা আইনের সুযোগ নিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X