সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

১৯ মামলার আসামি সাগর খুনে ৩ অ্যাঙ্গেলে তদন্ত

চার অভিযুক্তকে আটকে র‌্যাবের  সহায়তা চেয়েছে খুলনা পুলিশ
দেওয়ান মোর্শেদ আলম
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ পিএম
১৮ মামলার আসামি সাগর । ছবি : সংগৃহীত

খুলনায় যশোরের শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামি সাগর হত্যাকাণ্ডের ঘটনায় ৩টি অ্যাঙ্গেল সামনে নিয়ে তদন্ত কার্যক্রম চালাচ্ছে রূপসা থানা পুলিশ। ৩টি শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে যেকোনো একটি প্রতিপক্ষ হত্যাকান্ড ঘটিয়েছে এমন জোরালো ধারণা থেকে পরিবারের পক্ষে মামলাও করা হয়েছে। দুটি প্রতিপক্ষের দ্’ুজনকে ইতোমধ্যে পুলিশ আটক করেছে। এছাড়া মোস্টওয়ান্টেড অ্যাখা দিয়ে আরো ৪ জনকে আটক করতে র‌্যাবের সহায়তা চাওয়া হয়েছে খুলনা পুলিশের পক্ষে। তদন্ত চলা অ্যঙ্গেল ৩টি হচ্ছে, নিহত সাগর শেখের ভাই অপর সন্ত্রাসী রমজান খুনের আসামি পক্ষের সংশ্লিষ্টতা।

ভাই খুনের প্রতিশোধ নিতে সরব থাকায় রেলগেট কেন্দ্রিক প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের টার্গেটে ছিলেন সাগর। একই সাথে রুপসা এলাকায় জমি কিনে প্রায় ২ কোটি টাকা খরচে বাড়ি তৈরির ঘটনা ও কাপড়ের ব্যবসা নিয়ে স্থানীয় একটি একটি সন্ত্রাসী বলয়ের সাথে দ্বন্দ্ব তৈরি হয় সাগরের। ওই বলয়ের সন্ত্রাসীরাও ক্ষুব্ধ ছিলেন সাগরের উপর। এছাড়া রেলগেট এলাকার একাধিক মামলার আসামি তুহিনের স্ত্রী ডলিকে ভাগিয়ে নিয়ে বিয়ে করায় দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এই সাগর শেখ। পরিবারের অভিযোগ ও পুলিশি তদন্তে ওই ৩টি বলয়ের অভিযুক্তরা হচ্ছে যশোরের ৪ জন ও খুলনার ২ জন।

গেল বছরের ১৪ ডিসেম্বর রাতে খুলনার রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার চৌরাস্তার পূর্ব পাশে গুলি করে হত্যা করা হয় দেড় ডজন মামলার আসামি যশোরের রেলগেট এলাকার ফায়েক শেখের ছেলে শীর্ষ সন্ত্রাসী সাগরকে। ট্রিপল নাইনে ফোন পেয়ে রূপসা থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়া সাগর শেখকে উদ্ধার করে। তবে হত্যার কি কারণ ঘটনার রাতে পুলিশ নিশ্চিত কোনো তথ্য না পেলেও পরে সামনে এসেছে ৩টি অ্যাঙ্গেলে। মা রেখা বেগমের দেয়া মামলায় যশোরের দুটি প্রতিপক্ষের লোকজনকে অভিযুক্ত করা হয়েছে। আবার রুপসা থানা পুলিশের তদন্তে আসছে আরো কয়েকজনের নাম। সব মিলিয়ে এজাহার নামীয় আসামি ও সন্দেহভাজন মোস্টওয়ান্টেড হিসেবে ৬ জনকে শনাক্ত করে পুলিশ। এরা হচ্ছে যশোরের রেলগেট এলাকার শ্যামলী বেগম, তুহিন মোল্লা (২৮), শফিকুল ইসলাম বাবু, কুদরত খান (৩০), খুলনার মিরাজ ও সোহেল। এদের মধ্যে শ্যামলী বেগম ও মিরাজকে আটক করেছে পুলিশ। এছাড়া মোস্ট ওয়ান্টেড হিসেবে খুলনার সোহেল ও যশোরের চাঁচড়া রেলগেট এলাকার তুহিন মোল্লা (২৮), শফিকুল ইসলাম বাবু ও কুদরত খানকে আটক করতে র‌্যাব খুলনার সহায়তা চেয়েছে রূপসা থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা আকরামুল হক। র‌্যাব-৬ খুলনার অধিনায়কের কাছে তিনি পত্রও দিয়েছেন। গত ১৪ ডিসেম্বর সাগর শেখ হত্যাকান্ড নিয়ে খুলনা এর রূপসা থানার এফআইআর নাম্বার ৭।

বিভিন্ন সূত্র ও পরিবারের সদস্যদের দেয়া তথ্যে পুলিশের কাছে এখন পর্যন্ত যে তিনটি জোরালো অ্যাঙ্গেল এসেছে তা নিয়ে কাজ চলছে। রুপসা এলাকায় জমি কিনে বাড়ি করায় সন্ত্রাসী সাগর শেখের সাথে স্থানীয় কোনো চক্রের দ্বন্দ্ব থাকতেও পারে এবং সেই দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটেছে কিনা তদন্ত করা যেতে পারে বলেও তদন্তের আওতায় আনা হচ্ছে।

এদিকে খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যশোরের শীর্ষ সন্ত্রাসী সাগর খুন হওয়ার খবর ছড়িয়ে পড়লে যশোর রেলগেট এলাকা থেকে নানামুখি তথ্য যায় খুলনা পুলিশের কাছে। হত্যাকাণ্ডের ব্যাপারে যশোরে দুটি শক্তিশালী প্রতিপক্ষ জড়িত থাকতে পারে বলে জোরালো আলোচনাও শুরু হয়।

সূত্রের দাবি, ২০২৪ সালের ৮ মার্চ নিজ এলাকায় সাগরের ভাই ৩২ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রমজানকে হত্যা করে এলাকার চিহ্নিত প্রতিপক্ষ সন্ত্রাসীরা। আর সাগর শেখ ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এলাকায় নানামুখি মহড়া, নতুন করে সন্ত্রাসীদের জড়ো করে শক্তি সঞ্চয়ের জানান দিতে থাকেন। এমনকি ভাই রমজানের অভিযুক্ত খুনীদের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়েছিলেন। পালিয়ে থাকা অনেক আসামির বাড়িতে গিয়ে স্বজনদের গায়ে হাত তুলেছিলেন। দুই দফা হঠাৎ চড়াও হয়ে এই মারধোরের ঘটনা ঘটান। এছাড়া ভাইয়ের খুনীদের আটক করানো ও এলাকার একটি মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। এ নিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ সাগর শেখকে হত্যার পরিকল্পনা করতে পারে। এছাড়া এলাকার তারই অতি পরিচিত তুহিনের স্ত্রী ডলির সাথে প্রেমজ সম্পর্ক তৈরি করে তাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন সাগর। এ নিয়ে তুহিনের সাথে তার বিরোধ চরমে ওঠে। তুহিন তাকে নানা হুমকি দিয়েছিলেন। একদিকে ভাইয়ের খুনীরা সরব, অপরদিকে তুহিনের স্ত্রীকে বিয়ে করায় তুহিন পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠেন সাগরের উপর। সব মিলিয়ে এলাকা ছেড়ে দীর্ঘদিন খুলনায় আত্মগোপনে ছিলেন সাগর শেখ। মাঝে একটি মামলায় আটক হলেও সাগর জামিনে বের হয় খুন হওয়ার মাস কয়েক আগে। এদিকে ঘটনার সপ্তাহ খানেক আগে রেলগেট এলাকার একটি মাদক সিন্ডিকেটের প্রধানের বাড়িতে সাগর শেখকে শায়েস্তা করার জন্য একটি গোপন মিটিং হয় বলেও ওই সূত্রের দাবি। যশোরের দু’টি প্রতিপক্ষের যে কোন একটি পক্ষ এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে রেলগেট সূত্রের দাবি।

এদিকে খুলনা রুপসা এলাকার একটি সূত্র জানিয়েছে, তুহিনের স্ত্রীকে বিয়ে করে নিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে থেকে শেষমেষ রূপসা এলাকায় আস্তানা গাড়ে সাগর। সেখানে স্ত্রীর নামে জমি কিনে বাড়ি করে দেন তিনি। ওই বাড়ি করা নিয়ে এবং ওই এলাকায় কাপড় ব্যবসা কেন্দ্রিক একটি প্রতিপক্ষ তৈরি হয় তার। ওই পক্ষের সাথেও তার সম্প্রতি দ্বন্দ্ব চলে আসছিল। কাজেই হত্যাকান্ডে রুপসা এলাকার কোনো চক্রের হাত থাকতে পারে। এইসব অ্যাঙ্গেলগুলো সামনে নিয়ে হত্যাকাণ্ডে তদন্ত এগোচ্ছে বলে দাবি পুলিশের।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা আকরামুল হক জানিয়েছেন, নিহত সাগর শেখ রুপসা এলাকায় জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করে বাস করছিলেন। তার হত্যাকান্ড ঘটনা কয়েকটি অ্যাঙ্গেলে সামনে এসেছে। তার তা নিয়েই তদন্ত চলছে। মামলা হয়েছে। ৬জন অভিযুক্তকে জোরালোভাবে আইনের আওতায় আনা হচ্ছে। এদের মধ্যে যশোরের শামলী বেগম ও খুলনার মিরাজকে আটক করা হয়েছে। বাকি যশোরের ৩ আসামি ও খুলনার এক আসামি পলাতক রয়েছে। তাদের আটকে র‌্যাবের সহায়তা চেয়েছেন তিনি। তারা আটক হলেই হত্যাকান্ডের কারণ এবং ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা পরিস্কার হবে। পুলিশ এ ব্যাপারে জোরালোভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X