সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে চাকরির প্রলোভনে ১৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
প্রতীকী ছবি

সরকারি চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশি এক ব্যক্তির নিকট থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। যশোর সদরের কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ঘোপ গ্রামের আশরাফ আলী (৪৯) প্রতিকার চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ঘোপ গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও তার স্ত্রী লতা (৪৫) মিলে আশরাফ আলীর ছেলে শান্তকে (১৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এজন্য ১৩ শতক জমি বিক্রির ১৫ লাখ ৬৫ হাজার টাকা এবং আরো কয়েক ধাপে তাদের কাছে মোট ১৪ লাখ টাকা অভিযুক্ত দম্পতির হাতে তুলে দেন আশরাফ আলী।

শর্ত ছিল, তিন মাসের মধ্যে চাকরি না হলে তারা সম্পূর্ণ টাকা ফেরত দেবেন। কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পর চাকরি দিতে ব্যর্থ হয়ে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন। পাওনা টাকা ফেরত চাইলে তারা নানান অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা কর্ণপাত করেননি। পরে গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে ঘোপ মাঠপাড়ায় এ নিয়ে একটি সালিশ ডাকা হয়। এলাকাবাসী ও অন্যান্যরা উপস্থিত হলেও রফিকুল ও তার স্ত্রী সেখানে আসেনি। উল্টো তারা ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দেখাচ্ছে বলে অভিযোগে উল্লে¬খ করা হয়েছে।

এ ব্যাপারে আশরাফ আলী বলেন, তিনি তার শেষ সম্বলটুকু বিক্রি করে তাদের হাতে তুলে দিয়েছিলেন। এখন তার পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্যে পড়েছেন। টাকা ফেরত চাইলে তারা তাকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X