মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

মণিরামপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
মণিরামপুরে টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা । ছবি-প্রতিকী

মণিরামপুরে শাহাজালাল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক মার্কেটিং অফিসারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে শাহ আলম মিলনসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের মোস্তফা তোহিদুজ্জামানের ছেলে ও প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার মোস্তফা রফিকুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়ে মণিরামপুর থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, মোস্তফা রফিকুজ্জামান শাহাজালাল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত। ব্যবসায়িক সূত্রে আসামি শাহ আলম মিলনের সঙ্গে তার পরিচয় ছিল। মিলন মশ্মিমনগর গ্রামের মৃত আবু তালেব সরদারের ছেলে।

গত ২২ ফেব্রুয়ারি রোববার রফিকুজ্জামান বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে কোম্পানির পণ্য বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা সংগ্রহ করেন। বিকেলে রাজগঞ্জ বাজারে যাওয়ার পথে শাহাপুর জামতলা মোড়ে পৌঁছালে মিলনসহ অজ্ঞাত কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। অভিযোগে বলা হয়, তারা চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X