সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম
যশোরে সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক আটক । ছবি-গ্রাামের কাগজ

যশোরে প্রাক্তন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক সহল হোসেন তানভীর যশোর সদর উপজেলার হামিদপুর নুড়িতলা গ্রামের মাসুদ রানার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি তানভীরের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর বনিবনা না হওয়ায় গত বছরের ৩ ডিসেম্বর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছেন। কয়েকদিন পর তানভীর পুনরায় ওই নারীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তিনি ওই নারীকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে তার ভিডিও ধারণ করেন।

পরে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার দেখা করার জন্য চাপ দেন তানভীর। দেখা না করায় গত ১৮ ফেব্রুয়ারি তিনি ওই নারীর গোপন ভিডিও ও ছবি ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি মুছে ফেলতে বললে তানভীর তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। বাধ্য হয়ে বিষয়টি পরিবারকে জানান ভুক্তভোগী নারী। পরবর্তীতে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তানভীরকে আটক করে। ২৩ ফেব্রুয়ারি তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X