সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যশোরে মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যালের ১৩ বস্তা চিপস ধ্বংস

কাগজ সংবাদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
যশোর ভ্রাম্যমান আদালত বাজারে আভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ প্রায় ৪০০ কেজি শিশু খাদ্য জদ্ধকরে সে গুলো ডাসবিনে পেলে দেয়। ছবি: গ্রামের কাগজ

যশোর শহরের বড়বাজার এলাকার শিব স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত চিপস জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে থাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে বড়বাজারে সিটি প্লাজার সামনে অবস্থিত শিব স্টোরের গোডাউনে মেয়াদোত্তীর্ণ চিপস মজুদের তথ্য পেয়ে তারা অভিযান চালান। সেখান থেকে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত চিপস জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

এদিকে, বড়বাজারের আরজি ট্রেডার্সে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যশোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সদস্য আব্দুর রাকিব সরদার অপু উপস্থিত ছিলেন। এছাড়া জননিরাপত্তা রক্ষায় র‌্যাব-৬-এর একটি দল সহযোগিতা প্রদান করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X